1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৩ বার
Oplus_131072

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। এবার এসএসসিতে ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে ৮ জন জিপিএ-৫.০০, ( ৮ জনের মধ্যে ৫ জন গোল্ডেন জিপিএ-৫), পাশের হার ১০০%।পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করায় কৃতি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে।

শনিবার (৮জুন) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাইয়ুম ভূইয়ার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভৈরব হাজী আসমত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: মতিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর ও পাঁচকান্দি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মো: কামরুজ্জামান প্রমুখ।

আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছেন সাবেক মন্ত্রী মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার সুযোগ্য উত্তরসূরী ভূইয়া নন্দিত নাহিয়ান। অসুস্থ থাকার কারণে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারেননি। এ সময় সংবর্ধিত ছাত্র-ছাত্রীরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT