1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

বেলাবতে বেসরকারী বারৈচা ইউনাইটেড হাসপাতালের উদ্বোধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২০২ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : মানব সেবার ব্রত নিয়ে বেলাবতে আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বেসরকারী বারৈচা ইউনাইটেড নামের একটি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার চর-উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডের বারৈচা-বেলাব রোডে অবস্থিত এ হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আল-আমিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফুর রহমান সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া রিটন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোঃ নোমান,বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, বেলাব থানার (ওসি) তদন্ত মীর মাহবুব রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আঃজলিল, বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ শায়লা ফারজানা’সহ প্রমূখ।

জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সব ধরনের রোগীদের ফ্রী চিকিৎসা ও টেস্টের ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছেন।

বক্তারা বলেন, বেলাবতে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা নাই। সামন্য জটিল কোন রোগী হাসপাতালে আসলে তাদের ভৈরব,নরসিংদী, ভাগলপুর বা ঢাকায় পাঠাতে হয়। আজ বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হাসপাতালের উদ্বোধন হচ্ছে। হাসপাতালটি আধুনকি যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেবেন।
আশা করছেন এ হাসপাতালটিতে সেবার মান বজায় রেখে যথাযথ চিকিৎসা দিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবে এবং এখন থেকে বেলাবতে জনগণের চিকিৎসার জন্য আর ভৈরব, নরসিংদী, ভাগলপুর বা ঢাকায় যেতে হবে না বলে আশা করছেন। হাসপাতালের সাফল্য কামনা করেন বক্তারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT