1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আগামী ৫ বছর আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই : চেয়ারম্যান প্রার্থী লাকি

তাছলিমা আক্তার
  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৭৮ বার

তাছলিমা আক্তার : যতই সময় যাচ্ছে ততই ঘনিয়ে আসছে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের আগেই শুরু হয়েছে প্রার্থীদের ভোট প্রার্থনা। রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান প্রার্থী হয়ে লায়লা কানিজ লাকি প্রতিদিনই ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। উন্নয়নের নানান বার্তা নিয়ে ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে উপজেলাবাসীও তাকে নিয়ে দেখছেন নতুন স্বপ্ন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে শনিবার (৪ মে) চর-মধুয়া ইউনিয়নের হাট-বাজার ও বিভিন্ন জায়গায় ভোটারদের সাথে গনসংযোগ করেন। যোগ দেন এক নির্বাচনীয় মত বিনিময় সভায়।

গনসংযোগকালে উপস্থিত ছিলেন, চরমধুয়া ইউপির সাবেক চেয়ারম্যান সালাম সিকদার, বর্তমান চেয়ারম্যান আহসান সিকদার, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, পাড়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল হক রফিকসহ রায়পুরা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।

নিজের জন্য ভোট চেয়ে লায়লা কানিজ লাকী বলেন, আমি আবারো নির্বাচিত হয়ে আগামী ৫ বছর আপনাদের সেবা দিতে চাই। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনের সময় পেয়েছি মাত্র এক বছর। এই অল্প সময়েই আমি আপনাদেরকে সহযোগীতার চেষ্টা করেছি। ইতোমধ্যে অনেকগুলো নতুন রাস্তার আইডি খুলার ব্যবস্থা করেছি। আমি আবারো নির্বাচিত হয়ে সাবেক সফল মন্ত্রী, সাতবারের এমপি আমাদের অভিভাবক রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের হাত ধরে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT