1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীর বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৬৪ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ মে) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি থেকে তাদের গ্রেপ্তার করে বেলাব থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঞ্চনমুড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে নাজমুল পাঠান ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাকিল পাঠান।

বেলাব থানার এসআই ইফাদ আহমেদ জানান,,আজ শুক্রাবার সকাল ৭টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে নিকটবর্তী মায়ের দোয়া বডি বিল্ডার্স নামে একটি গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করি। এসময় একটি পিকআপ ভ্যানে রাখা ১৮ কেজি গাঁজাসহ নাজমুল পাঠান ও শাকিল পাঠানকে গ্রেপ্তার করা

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান পিপিএম বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT