1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মসজিদে শিশুকে চড় দেওয়ায় হামলা, বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮৩২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় এক প্রতিবন্ধী শিশুকে চড় দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চাঁন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার বেলা ২ টায় উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া শিমুলতলী এলাকার মৃত রহম আলীর ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ভুইয়া মেম্বারের ভাই ও চরমরজাল শিমুলতলী বাজার জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশু স্বাধীন (১২) চরমরজাল শিমুলতলী বাজার জামে মসজিদে এসে নামাজরত মুসল্লীদের বিরক্ত করছিলেন। এসময় মসজিদ কমিটির সভাপতি চাঁন মিয়া শাসন করে স্বাধীনকে চড় মারেন। পরে স্বাধীন তার মামা সোহেল ও জামালকে চড় মারার বিষয়টি জানালে তারা মসজিদের সামনে এসে চাঁন মিয়ার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে চাঁন মিয়াকে উপর্যুপরি মারধর করে গুরুতর আহত করে। তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা আহত চাঁন মিয়াকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় তার মৃত্যু হয়।

মরজাল ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, নামাজের সময় একজন শিশু বিরক্ত করায় তাকে মসজিদ কমিটির সভাপতি শাসন করেছিল। এরই জের ধরে তার স্বজনরা সভাপতিকে মারধর করে। পরে হাসপাতালে তিনি মারা যান। এরকম একটি ঘটনা থেকে এত বড় ঘটনা ঘটে গেলো। আমরা সকলে মর্মাহত।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল হালিম বলেন, মসজিদে নামাজ পড়ার সময় একটি শিশু চিল্লাচিল্লি করেছিলো। পরে তাকে শাসন করার জেওে স্বজনদেও সাথে কথা কাটাকাটি হয়। পরে বৃদ্ধ মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মারা যায়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। আর এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT