1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে নদীর পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫৩২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে হাড়িধোয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার ( ১৫ মার্চ) দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮) শিবপুরের উত্তর কারাচর গ্রামের ফরিদ মিয়া ছোলে

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানায়, আজ রবিবার সকালে মাহাদী হাসান তার ছোট ভাই মিশাল হাসানকে সঙ্গে নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাড়ি হতে বের হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হাড়িধোয়া নদীর পানিতে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে। কিছুক্ষণ পর দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শোকে পাথর নিহত শিশু দুটির মা মাহমুদা বেগম বলেন, ‘আমার বাচ্চারা কোনোদিন নদীতে গোসলে যায় না। আজ হঠাৎ নদীতে নেমে পানিতে ডুবে জীবনের জন্য বিদায় নিলো। আমি মেনে নিতে পারছি না।’

বিষয়টি নিশ্চিত করে পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান বলেন, ‘গোসল করতে গিয়ে ফরিদ আহমেদের দুই ছেলে পানিতে ডুবে নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে বা অন্য কেউ অবহিত করেনি।’

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT