1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। সে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার পরিক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার হলে নামিয়ে মটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন সোহাগ। ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারের কাছে পৌঁছে তার সামনে থাকা সিএনজিকে ওভারটেক করে সড়ক পারি দিচ্ছিল সোহাগ। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয়রা কাভার্ডভ্যান আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কাশেম ভূইয়া বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হলেও চালক পালিয়ে যায়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT