1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদীতে দুর্ঘটনায় ইতালি প্রবাসীসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫৩ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইতালি প্রবাসীসহ দুইজন ও মনোহরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীসহ মোট ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা এগারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া খালপাড় এলাকা এবং সকালে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারের সামনে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

শিবপুরে নিহতরা হলো বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২), একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোন জামাই সেলিম মিয়া (৪৫) এবং মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দিঘিরপাড় গ্রামের অহিদ উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে সোহাগ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন পর বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোন জামাই সেলিম সকালে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে বিমানবন্দরে যায়। সেখান থেকে শাহআলমকে নিয়ে বি-বাড়িয়া ফিরছিল।

পরে ১১টার দিকে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া খালপাড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে ৩ জন গুরুত্বর আহত হয়। পরে পুলিশ ,ফায়রা সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়।

অপরদিকে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারের সামনে একটি কভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সোহাগ নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিল।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারনা করা হচ্ছে অতিরিক্ত গতির কারনে দুইটি যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন মারা যায়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT