1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নরসিংদীতে নারীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৪ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তার সাবেক স্বামী রওশন মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ৪ ঘন্টার মধ্যে খুনি রওশন মিয়াকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন পুলিশ। গ্রেপ্তারের পর হত্যাকান্ডে ব্যাবহৃত ছুরি উদ্ধার করা হয়।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে সদর মডেল থানায় আযোজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শনিবার রাত ৮ টার দিকে নিহত রুনার সাবেক স্বামী রওশন মিয়া রুনাকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে দুই জনের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে নরসিংদীর পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান পিপিএম স্যারের নির্দেশনায় হত্যাকান্ডে অভিযুক্ত রওশন মিয়া নৌকা যোগে ব্রাক্ষণবাড়িয়া পালানোর সময় মেঘনা নদীর বেঙ্গল ঘাট এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর রওশন পুলিশের কাছে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। হত্যারকান্ডের ঘটনায় নিহতের ভাই সাহাউদ্দিন সাবেক স্বামী রওশন মিয়াকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফির্সার ইনচার্জ (ওসি) তানভির আহাম্মেদ সহ পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে স্ত্রী রুনা বেগম (৪৫) কুপিয়ে ও জবাই করে হত্যা করে তার সাবেক স্বামী। হত্যার পর বাড়িতে লাশ ফেলে সবার সামনে দিয়ে পালিয়ে যায়। নিহত রুনা বেগম (৪৫) শহরের বেপারীপাড়া এলাকার করিম মিয়ার মেয়ে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT