1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বেলাবর নারী মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলমগীর পাঠান
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮৬ বার

আলমগীর পাঠান : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধা মো শামসুল হক মাষ্টারের সহধর্মিণী কোহিনূর বেগম (৭৩) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান।

ন্যাপ কমিউনিষ্ট পাটির ছাত্রী ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন। উপজেলার ভাটেরচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। এ ছাড়া কোহিনূর বেগম উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ছিলেন।

কোহিনূর বেগম পাঁচ মেয়ে’সহ আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসানের উপস্থিতিতে বেলাব থানার ওসি(তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি বলেন,উপজেলাতে উনি সহ চারজন বীর মুক্তিযোদ্ধা ছিল। কোহিনূর বেগম অত্যন্ত ভালো লোক ছিল এবং দেশের একজন সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি তার মাগফেরাত কামনা করি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT