1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি খায়রুল বাকের

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪১৬ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের দ্বিতীয় বারের মত সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরকে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা সুলতানার স্বাক্ষরিত পত্রে তাকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি ও সাখাওয়াত হোসেন সবুজকে বিদ্যুৎসাহি সদস্য মনোনীত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো. মিজানুর রহমান মোল্লা বলেন, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো.খায়রুল বাকেরকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডি সভাপতি করায় শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তিনি জানান

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT