1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীর ৫টি আসনে জামানত হারিয়েছেন ২৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০০ বার

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলায় ৩৩ প্রার্থীর মধ্যে ২৪ জন জামানত হারিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তাদের দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য প্রায় সব প্রার্থী পাঁচ শতাংশের কম ভোট পেয়েছেন।

ইসির আইন অনুসারে মোট কাস্টিং ভোটের পাঁচ শতাংশের কম ভোট যদি কোন প্রার্থী পায় তাহলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুসারে নরসিংদীতে গড়ে ৪১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। সবচেয়ে কম ভোট পেয়েছেন রায়পুরা উপজেলার বিএনএফের প্রার্থী মো. বিটু মিয়া। ১৬৩টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৭৫টি।

নরসিংদী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ও স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ছাড়া বাকি ছয় প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ৪ লাখ ৪১ হাজার ৪৩৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৭১৩ জন ভোট দিয়েছেন।

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইকবাল হোসেন ভূইয়া ১৮৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী ওমর ফারুক মিয়া ৭৫০, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. ছবির মিয়া ২৭৩, তৃনমূল বিএনপির মো. জলিল সরকার ১৪০, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া ১৪২ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহজাহান মিয়া ৪৭৭টি ভোট পেয়েছেন।

নরসিংদী-২ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি দুইজন জামানত হারিয়েছেন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ২৫৩ জন। ৯০টি কেন্দ্রে ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৫৫ জন। জাতীয় পার্টির প্রার্থী এ.এন.এম রফিকুল ইসলাম সেলিম পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা ৬২৪ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মাসুম বিল্লাহ পেয়েছেন ৭৭৫টি ভোট।

নরসিংদী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ছয়জন জামানত হারিয়েছেন। মোট ২ লাখ ৬৩ হাজার ৭২৩ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ তিন হাজার ২৪০ জন।

জাতীয় পার্টির প্রার্থী এএসএম জাহাঙ্গীর পাঠান পেয়েছেন ১৮৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো. আলতাফ হোসেন ১৮০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিরানা জাফরিন চৌধুরী পেয়েছেন ৩৪৮ ভোট, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ নুরুজ্জামান পেয়েছেন ৩৩১ ভোট, গণফোরামের মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ১১২ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী সুশান্ত চন্দ্র বর্মণ ১৮৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বীরু ছাড়া অন্য দুই প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ৪ লাখ ২ হাজার ৬১০ জনের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৮০৩ জন ভোট দিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী মো. কামাল উদ্দিন ৯৫২টি ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী এমদাদুল হক (ভুলন) ১৮৪টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নরসিংদী ৫ আসনে নয় প্রার্থীর মধ্যে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে ৪ লাখ ৫৫ হাজার ২৯৭ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯১০ জন। এর মধ্যে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি আব্দুল কাদের মোল্লা ১ হাজার ৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মমতাজ মহল ১৫৫ ভোট, গণফ্রন্টের মো. নাজমুল হক সিকদার ১০১ ভোট, বিএনএফের মো. বিটু মিয়া ৭৫ ভোট, জাসদের মাহফুজুর রহমান ৬৯০ ভোট, জাতীয় পার্টি মো. শহীদুল ইসলাম ৭৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দমাল ৩৩৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT