1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার

শেখ মানিক : মাদক সন্ত্রাস ও উগ্র ধর্মীয় মতবাদকে না বলি, খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ি। নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মোঃ সজীব। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোঃ রুহুল ছগীর, শিবপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে মাসুদুর রহমান খান,

মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: রোকসানা বিলকিস, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক শেখ মানিক সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলায় অংশ গ্রহণ করেন, শিবপুর স্পোটিং একাডেমী বনাম কামরাব ফুটবল একাডেমী। খেলায় ১-০ গোলে জয় লাভ করে কামরাব ফুটবল একাডেমী। পরে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT