1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৫৮৩ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নরসিংদী শিশু একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ তুষার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জনাব আজিজুর রহমান ভূইয়া খোকন।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক ছিলেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল হালিম ভূঞা। বিশেষ আলোচক ছিলেন পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল আরিফ পাঠান।পরিচিত পর্বে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আলী হোসেন,

অভিষেক পর্বে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এমারত।

পরিচিত পর্বে সঞ্চালনা করেন নরসিংদী জেলা শাখার সদস্য সচিব আবু হানিফ, অভিষেক পর্বে সঞ্চালনা করেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মানিক।এসময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT