1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে পূজা মন্ডব পরিদর্শনে ভাইস চেয়ারম্যান প্রার্থী

পলাশ (নরসিংদী) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৬৪৪ বার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : দেশে জাতীয় সংসদ নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করতে নরসিংদীর পলাশ উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াচ্ছেন এম এ কাইয়ুম। তিনি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘পিএইচপি’র ডিলার ও মেসাস কাইয়ুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

এরই মধ্যে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন এম এ কাইয়ুম। এসময় তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উৎসব পালনে আসা মানুষদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন।

এসময় এম এ কাইয়ুম বলেন, আমাদের বাংলাদেশ একটি অস্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। আমরা সব ধর্মের মানুষ একে অপরের পাশে থেকে এ দেশকে এগিয়ে নিতে হবে। সবাইকে তাদের নিজ নিজ ধর্মের দেওয়া বিধান মেনে চলতে হবে। সকল ধর্ম ও পেশার মানুষকে সম্মান করতে হবে।
তিনি পলাশ উপজেলার সকল ধর্মের মানুষের পাশে থেকে কাজ করতে চান উল্লেখ করে সকলের সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, এম এ কাইয়ুম দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আর্থিক সহযোগিতাও প্রদান করেছেন। তিনি মনে করেন, জনপ্রতিনিধি হতে পারলে আমি আরো বৃহৎ পরিসরে এই উপজেলার মানুষের জন্য কাজ করে যেতে পারবো। তাই আগামী পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT