1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদীর নারী একসঙ্গে জন্ম দিলেন ৫ সন্তানের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫৫০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামের মামুনের স্ত্রী মনসুরা আক্তার এক সঙ্গে জন্ম দিলেন ৫ সন্তানের। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই পাঁচ সন্তান প্রসব করেন ওই নারী। ভূমিষ্ট হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় এনআইসিউতে রাখা হয়েছে।

মনসুরার স্বামী মামুন জানান, আজ সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকেরা নবজাতকের নরমাল ডেলিভারি করেন। তবে ৫ নবজাতকেরই ওজন খুবই কম। তাদের হাসপাতালের এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকেরা। তবে সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।

গাইনি ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক ডা. মাশরিমা মিশি জানান, ওই নারী সকালে গাইনি ওয়ার্ডের ছয় নম্বর ইউনিটের প্রধান অধ্যাপক ডাক্তার সুলতানা আফরোজ শিলার তত্ত্বাবধানে ভর্তি হন।

মাশরিমা মোর্শেদ আরও জানান, ওই নারী বাচ্চার হাত বের হওয়া অবস্থায় নরসিংদী থেকে আজকে সকালেই গাইনি ওয়ার্ডে ভর্তি হন। পরে নরমাল অবস্থায় একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। নবজাতকদের ওজন খুবই কম ছিল। দ্রুত তাদের হাসপাতালের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন এক মেয়ে নবজাতক মারা যায়। বাকি চারজনের অবস্থাও ক্রিটিক্যাল। তবে মায়ের অবস্থা ভালো আছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT