1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

পলাশে সারকারখানা এলাকায় মিলল শ্রমিকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে হানিফ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল-পলাশ সার কারখানার আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হানিফ মিয়া পলাশের ভাগ্যেরপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের আবাসিক এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হানিফ মিয়া গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে খানেপুর গ্রামের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকার রাস্তার পাশে একটি মাটির স্তুপের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার শাহিন ও ভ্যাকুচালক আব্দুল খালেককে আটক করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে পলাশ থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ভোর সকালের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়। তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT