1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মোঃ রবিউল আলম

মো: আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২৭ বার

মো: আশাদউল্লাহ মনা : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল আলম। জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এক সভায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরিতে ৬টি উপজেলার মধ্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নির্বাচিত হন। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম জানান যে, এই প্রাপ্তি আমাকে আরো দায়িত্বশীল করবে। কোমলমতী শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। তবে আজকের এই অর্জন পুরো পলাশবাসীর অর্জন বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। চলমান আছে সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। রয়েছে খেলাধুলার ব্যবস্থা। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT