1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে ২ গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১০ বার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর কাউরিয়া পাড়ায় মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো চারজন। আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউরিয়াপাড়া নামক স্থানের বাউলপাড়া নতুন লঞ্চঘাটে পাড়ে স্পিডবোড ঘাট দখল নিয়ে এই ঘটনা ঘটে। নিহত কাউরিয়া পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয় মানুষ জানান, আজ দুপুর ১২ দিকে কাউরিয়া পাড়ার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে লঞ্চঘাটে স্পিডবোড ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এটা এক পর্যায় দুই গ্রুপে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। ওখানে সাদিজ নামে এক কিশোর মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটরস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একজন মারা গিয়েছে। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT