1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

শিবপুরে তেল কম দেওয়ায় পেট্রল পাম্প মালিককে জরিমানা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে পেট্রল, অকটেন ও ডিজেল তেল মাপে কম দেওয়ায় এফ মাস্টার ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেন কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাসট্যান্ড এলাকার এফ মাস্টার ফিলিং স্টেশন থেকে উপজেলার বৈলাব গ্রামের কৃষক আব্দুল গফুর ও চান্দেরটেক গ্রামের কৃষক রেনু মিয়া ট্রাক্টর চালানোর জন্য ডিজেল তেল ক্রয় করেন। পরে ওজনে কম সন্দেহ হলে পাশে এক দোকানে নিয়ে মাপ করে দেখতে পায় পরিমাণে তেল কম দিয়েছে ৭০০ গ্রাম।

এসময় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসার কে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে ঘটনাস্থলে পাঠায়। তিনি উপস্থিত হয়ে ভুক্তভোগীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল এ জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন। এ সময় শিবপুর মডেল থানার উপপরিদর্শক সাকাওয়াত ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT