1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বিএনপি নেতা তোফাজ্জল মাষ্টারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৩৮ বার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার ও তাঁর পরিবারবর্গের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহীর আয়োজনে সোমবার (৩১ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার শেরপুর গ্রামের বাগান বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা কৃষক দলের সভাপতি মাজারুল হক টিটু, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল,

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন সুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা,

সদস্য সচিব আবিদ হাসান জজ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু, পৌরসভা যুবদলের সভাপতি কালাম মৈশান, সাধারন সম্পাদক কমল কাজীসহ শিবপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT