1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতেই ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ বেলাবতে বিএনপি প্রার্থীর ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

শিবপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৮৭ বার

শেখ মানিক : স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য এই প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদী শিবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন,স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।

শিবপুর উপজেলা ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন উপলক্ষে ক্রেস্ট, সনদ প্রদান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের উদ্যোগে,উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহসিন নাজির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ও আলমগীর হোসেন মৃধা,

জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফারুক খানসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে ২০২২-২০২৩ অর্থ বছরে সেরা ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ৯ জন ও ইউনিয়ন সহকারী সেরা কর্মকর্তার মাঝে ৪ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ ও প্রদান করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT