1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বেলাবতে ভ্যান চাপায় প্রাণ গেল ১ নারী পথচারীর

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৫৫ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় নার্গিস বেগম (৫১) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নার্গিস বেগম বেলাব উপজেলার সররাবাদ এলাকার নূর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন নার্গিস। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নার্গিসের মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাভার্ডভ্যান চাপায় এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহত নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT