1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পলাশে বাঁচানো গেলো না অজ্ঞাত সেই বৃদ্ধকে

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩৪১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পরিচয়হীন এক বৃদ্ধ (৬০) এর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ জানান, এক অজ্ঞাত বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি প্রেসারের কারণে স্টোক করেছিলেন।এখানে ভর্তি হওয়ার পর রোগীর চিকিৎসা ও খাবার সহ তার সকল পরিচর্যা আমরা করেছি। কিন্তু শেষে তাকে বাঁচানো গেলো না। আজ সকালে তার মৃত্যু হয়।

পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার জানান, অজ্ঞাত বৃদ্ধকে সোমবার (৩ এপ্রিল) সকালে তারা মিয়া হাসপাতালের সামনে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। এসময় তিনি কোন কথা বার্তা বলতে পারেননি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। পরে এই বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পলাশ উপজেলা সমাজসেবা অফিসার উজ্জ্বল মুন্সি জানান, ওই বৃদ্ধকে পাওয়ার পর সমাজসেবা অফিসের মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার পরিচয় জানতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকালে তার মৃত্যু হয়। অজ্ঞাতনামা হিসেবে থানায় আইনি কার্যক্রম শেষে তার দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT