1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার

শিবপুর প্রেসক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৮৫ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নর‌সিংদীর শিবপুর প্রেসক্লা‌বের ১৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন করা হয়েছ। এ উপলক্ষে র‍্যালী, আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌োববার (৯ এ‌প্রিল) বিকা‌লে উপ‌জেলা মিলনায়‌ত‌নে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লা‌বের সভাপ‌তি এসএম খোর‌শেদ আল‌মের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এসএম আ‌রিফুল হাসা‌নের সঞ্চালনায় এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান হারুনুর রশীদ খান।              

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য দেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি‌নিয়া জিন্নাত, উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মুহসীন না‌জির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রা‌খিল।  

আরো বক্তব্য দেন শিবপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক মোমেন খান প্রমুখ। এসময় প্রেসক্লা‌বের সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন আ‌লোচনা ও দোয়া মাহ‌ফি‌লের পূ‌র্বে উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌র থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হ‌য়।

আলোচনা সভাশেষে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা শেখ আব্দুল কাইয়ুম।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT