1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৩৯ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে আজ শুক্রবার সকলে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। জেলা প্রশাসন প্রঙ্গনে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

এর পরে একে একে আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক- সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শেষে কেক কেটে কোমলমতি শিশুদের মিষ্টি মুখ করান জেলা প্রশাসক।এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT