1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

পলাশে সাংবাদিক নির্যাতন, কাউন্সিলরকে গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৯৮ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আলোকিত প্রতিদিন এর সাংবাদিক ফারদিন হাসান দিপ্তকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সাংবাদিক সংগঠন গুলো। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ সভা করা হয়।

এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি, সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া ও সাংবাদিক সমিতির সভাপতি শরীফ ইকবাল রাসেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তরা অভিলম্বে সাংবাদিক নির্যাতন কারী ঘোড়াশাল পৌর সভার কাউন্সিলর জাহিদ হাসানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য গত সোমবার (১৩ মার্চ ) দুপুরে সাংবাদিক ফারদিন হাসান দিপ্তকে রাস্তা থেকে ডেকে নিয়ে অন্যায় ভাবে উপজেলা পরিষদের নিমার্ণাধীন একটি ভবনের ভিতর নিয়ে বেড়ক মারধর করে ঘোড়াশাল পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিল জাহিদ হাসান। এ ঘটনা ভুক্তভোগী সাংবাদিক বাদি হয়ে পলাশ থানায় অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT