1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৩৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা স্কাউটস এর আয়োজনে চারদিনব্যাপী ১৪ তম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস এর জেলা সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস পলাশ উপজেলার সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মো: আল মুজাহিদ হোসেন তুষার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ স্কাউটস পলাশ উপজেলার কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা স্কাউটস সেক্রেটারি ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।

পলাশ উপজেলা স্কাউটস এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল ও ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের সদস্যরা অংশ গ্রহণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT