1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

নরসিংদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস রিলিজে এই তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো শিবপুর উপজেলার শেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২২) ও বেলাব উপজেলার মরিচাকান্দি (দুলালকান্দি) গ্রামের মৃত জান্টু মিয়া জানুর ছেলে আলামিন (৩১)।

এর আগে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই নূরে আলম ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ঘোড়াদিয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

অপর দিকে সোমবার দিবাগত আড়াইটার দিকে এসআই কবির উদ্দিন ও এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম ভেলানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে থাকা সিলেট মহাসড়কের পূবপাশে ভাই ভাই হোটেলের সামনের পাকা রাস্তার উপর থেকে আলামিনকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আলামিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT