1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মারা গেলেন বেলাবর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন খান খসরু মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ বেলাবতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা নিতে হবে: মঈন খান বেলাবর সল্লাবাদ ইউনিয়নবাসীকে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে নরসিংদীর বেলাবর আব্দুল্লাহ নগরেও ঈদুল ফিতর উদযাপন রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা: ড. মঈন খান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান ড. মঈন খানের বেলাবতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মাধবদীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের নতুন ভবন ও বই গাাড়ি উদ্বোধন

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪০৪ বার

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের নতুন ভবন ও গিরিশ বইগাড়ি উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ২১ ডিসেম্বর) দুপুরে আটপাইকা উইজডম প্রিপারেটরী স্কুল প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহীনুর মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ ড. রতন সিদ্দিকী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া।

এসয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ রুমন, নরসিংদী জেলা এডিসি (জেনারেল) মোস্তফা মনোয়ার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের বিশেষ কর্মসূচি মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে “পড়ি বঙ্গবন্ধু বই, সোনার মানুষ হই” শীর্ষক পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT