1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজ সেরা মিরাজ

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৬৯১ বার

স্পোর্টস ডেস্ক : মিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সে সাত বছর পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৮২ রানে হারলেও ঢাকায় টানা দুই জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। তিন ওয়ানডে ১৪১ রান ও চার উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে মিরাজ বলেন,‘ এই প্রথম আমি ওয়ানডেতে ক্রিকেটে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পাচ্ছি। তাও আবার ভারতকে হারিয়ে। আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমি আশা করি আমরা আরও ভালো করতে পারব। আমাদের অনেক কিছু আছে। সিনিয়র ছেলেরা আমাদের সাথে কথা বলে। আমি শুধু ইতিবাচক চিন্তা করি।”

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT