1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

মাধবদীতে অসহায়দের জন্য শুরু হলো মানবতার হোটেল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৭৯৭ বার

নরসিংদীর মাধবদীতে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় শুরু হলো মানবতার হোটেল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় মাধবদী গরুরহাট স্বাধীনতা চত্বরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের প্রথমদিন এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।

মুসাফির সংগঠনের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর প্রচার সম্পাদক রেজাউল করিম রাফি জানান আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তর্ভুক্ত সকল সংগঠনের আয়োজনে মাসে একদিন অসহায় মানুষদের খাওয়ানোর আয়োজন করা হবে।

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান জানান, আমরা সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ মানবতার হোটেল। মাসে একদিন বা দুইদিন এক বেলা খাবার বিতরণ করা হবে মানবতার হোটেলের আয়োজনে। এখানে অসহায় দুঃস্থ মানুষদের চিন্তা করে এমন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, কেন্দুয়াব শান্তি সংঘের সভাপতি জামাল মিয়া বাদশা, কার্যনির্বাহী সদস্য শামিম মোল্লা ফরাজী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী প্রমূখ।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT