1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

নরসিংদীর এন.কে এম হাইস্কুল এন্ড হোমস পেয়েছে শতভাগ জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৬৪ বার

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম) শতভাগ জিপিএ ৫ পেয়ে আবারও চমক সৃষ্টি করেছে। এ বছর ২৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে। এর আগে ২০১৭ ও ২০১৫ সালেও শতভাগ জিপিএ ৫ পেয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

সোমবার (২৮ নভেম্বর) অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলটির প্রধান শিক্ষক অসীম বাড়ৈ।

প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা ও মিসেস নাসিমা মোল্লা।

জানা যায়, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় বছরই শিক্ষা বোর্ডে স্থান দখল করে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে ২৬৫ জন ও ব্যবসায় শিক্ষা শাখা একজন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ সবাই জিপিএম ৫ পেয়েছে।

এর আগে ২০২১ সালে ২৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ২৩৭ জন জিপিএ -৫ পেয়েছিল। ২০২০ সালে ২১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ২০০ জন জিপিএ-৫ পেয়েছিল।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া তাহমিদ তিহান জানায়, করোনাকালে ভ্রাম্যমাণ পাঠদান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিক-নির্দেশনা, নিয়মিত ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই ভালো ফলাফল সম্ভব হয়েছে।

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করছে। এবার শতভাগ জিপিএ-৫ পেয়েছে। সারাদেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে আশা করছি আমরা দেশ সেরা অবস্থানে থাকবো। বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার ৮০৭ জন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT