1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মারা গেলেন বেলাবর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন খান খসরু মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ বেলাবতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা নিতে হবে: মঈন খান বেলাবর সল্লাবাদ ইউনিয়নবাসীকে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে নরসিংদীর বেলাবর আব্দুল্লাহ নগরেও ঈদুল ফিতর উদযাপন রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা: ড. মঈন খান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান ড. মঈন খানের বেলাবতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৮৮ বার

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় মজিবুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার কান্দাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান কান্দাইল গ্রামের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি পাশ্ববর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার একটি ব্যাংকের নিরাপত্তা কর্মী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি কর্মস্থলে যাওয়ার জন্য লোকাল বাসের জন্য অপেক্ষা করছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আজ সকালে কান্দাইল বাসস্ট্যান্ড থেকে নরসিংদীগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী উঠা-নামা করছিল। এসময় পিছন থেকে বাসটিকে দ্রুতগতিতে ওভারটেক করতে যাচ্ছিল ভৈরবগামী আরও একটি বাস। ওভারটেক করতে যাওয়া বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভৈরবগামী বাসের চাপায় ঘটনাস্থলই নিহত হন অপেক্ষমান যাত্রী মজিবুর রহমান।

এসময় স্থানীয় লোকজন ও আরও অপেক্ষামান যাত্রীরা অন্য বাসের সহযোগিতায় পুরিন্দা এলাকা থেকে বাসসহ চালককে আটক করে। পরে আড়াইহাজার থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার ও বাসটি জব্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, দুর্ঘটনাটি মাধবদী ও আড়াইহাজার থানার সীমান্তবর্তী স্থানে ঘটেছে। এই ঘটনায় আড়াইহাজার থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT