1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

মনোহরদীতে একদিনের নবজাতক উদ্ধার, খোঁজা হচ্ছে বাবা -মাকে

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩০৪ বার

জীবিত এক মেয়ে নবজাতককে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশ। আজ রবিবার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিমে সড়কের পাশ থেকে কাগজে মোড়ানো নবজাতকটি উদ্ধার করা হয়। তার বয়স একদিন হবে বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তবে তার বাবা মার সন্ধান মেলেনি।

জানা যায়, আজ সকালে শান্তা ইসলাম নামে এক নারী রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। পরে তিনি ওই কলেজের সামনে পৌঁছালে নবজাতকের কান্না শুনতে পায়। এ খবর থানা পুলিশ জানার পর নবজাতককে উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

মনোহরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, কে বা কারা লোকচক্ষুর আড়ালে ওই নবজাতকে ফেলে রেখে পালিয়ে যায়। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT