1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

প্রথমে নিজ পরিবারে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে : সুজন নরসিংদী

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : প্রথমে নিজ পরিবারে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তারপর গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা ও জেলাসহ সমাজের প্রতিটি স্তরে রন্ধ্রে রন্ধ্রে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। অত্যাচার ও পেশিশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে আমাদেরকে আরও পরিশ্রম করতে হবে। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সুজনের কর্মপরিধি আরও বৃদ্ধি করতে হবে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১২নভেম্বর) বিকেলে সুজন- সুশাসনের নাগরিক নরসিংদী জেলা শাখার উদ্যেগে ডিসি রোডে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজনের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ।জেলা সম্পাদক হলধর দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজনের প্রধান উপদেষ্টা নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা সুজন এর উপদেষ্ঠাতা প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া,জেলা কমিটির সহ-সভাপতি এম. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক রায়হানা সরকার,সদস্য যথাক্রমে মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, মোস্তাক আহমেদ ভূঞা, খোরশেদ আলম মাস্টার, পলাশ উপজেলা শাখা সুজনের সভাপতি অধ্যক্ষ মোস্তফা কামাল, সুজন- সম্পাদক নাসিম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT