1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৯৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণ গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক বিশাল (২৭) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তার বন্ধু ইমাম হোসেন সজল। আজ সোমবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন। তার সব শেষ কর্মস্থল ছিল নিউজজিটোয়েন্টিফোর.কম।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওমর ফারুক তার কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য সজলের মোটরসাইকেলে করে মরজাল বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি পৌঁছালে ভৈরবগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যায়। এসময় তার সঙ্গে থাকা ইমাম হোসেন সজল গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, কর্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে। পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছে। ঘাতক চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান আটক রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।

ওমর ফারুকের জানাজা বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় ধুকুন্দী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নরসিংদীর কন্ঠস্বর/ এস বর্মণ/ আ. পাঠান/ ১৪: ৫৬

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT