1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

স্মাইল ঘোড়াশালের উদ্যোগে বাল্যবিবাহ রোধে সভা

পারভেজ আহমেদ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার

নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ রুখবো, সোনার বাংলা গড়ব, এ শ্লোগান নরসিংদীর পলাশে স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার উদ্যোগে “বাল্যবিবাহ রোধে পরিবারের ভূমিকা” শীর্ষক সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্মাইলের উপদেষ্টা রিনা নাসরিনের সভাপতিত্বে স্মাইল ঘোড়াশাল শাখার সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি। এসময় প্রতিষ্ঠানটির ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন স্মাইল পলাশ শাখার সভাপতি রোমান , ঘোড়াশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ এনাম রাহুল, সাংগঠনিক সম্পাদক আরিফা আক্তার , কোষাধ্যক্ষ তারিনা আক্তার বৃষ্টি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদিকা হামিদা আক্তার, সুমি আক্তার,শান্তা ইসলাম , নাদিম মাহমুদ, সাবিকুল ইসলাম ,পর্ণা সরকার, মেঘলা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে স্বপ্নবাজ একজন তরুণীর জন্য বাল্যবিবাহ অভিসাপস্বরুপ। সামাজিক কিছু অপচিন্তা দূর করে সচেতনতা সৃষ্টি করতে পারলেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব।

স্মাইল এর ঘোড়াশাল শাখার সভাপতি খায়রুল হকের দিক নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠান শেষে গত এক বছরে স্মাইল ঘোড়াশাল শাখার সেরা ৪ জন ভলেন্টিয়ারকে সম্মাননা দেওয়া হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT