1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

বেলাবতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৯২ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং আজীবন দাতা সদস্য মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রাসেল ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সভাপতি ও গাজিপুর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল আমিন ভূঞা (বাচ্চু), নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মুশিউর রহমান মৃধা, আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূঁইয়া,

আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন প্রধান, জমিদাতা মোঃ ছানা উল্লাহ ভূঞা, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোশারফ হোসেন নিলু, সাবেক মেম্বার মোঃ জসিম উদ্দিন, ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহানুল হক বাবুল, জমিদাতা আহসান উল্লাহ ভূঞা, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট হাবীবুর রহমান,

বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ বারিক, বীর মুক্তিযোদ্ধা ইউছুব আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদির, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বীর মুক্তিযোদ্ধা কবি আঃ হাসিম, বীর মুক্তিযোদ্ধা হাজী তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন-সহ অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার সূধীজন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT