1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

ডাংগায় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-সম্পাদক নির্বাচিত

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪২০ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে ডাংগা ইউনিয়নের সান্তানপাড়ার ফুলেশ্বরী মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। 

ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কৌশিক আহমেদ নয়নের সভাপতিত্বে এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, এবিএম শহীদুল কাদের পাপ্পু, কেন্দ্রীয় সদস্য রঞ্জিৎ রায় সানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব শরীফুল হক। 

সন্মেলনে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া শেখর ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।আরও উপস্থিত ছিলেন, ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সাবের-উল হাই,সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, উপজেলা ছাত্রলীগ রনি প্রধান ও সাধারণ সম্পাদক এস এম আরিফ প্রমুখ।সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ কৌশিক আহমেদ নয়নকে সভাপতি ও মোঃ নূরে আলম লাক মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বৎসরের জন্য ডাংগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT