1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

বেলাবতে মরহুম আব্দুল হামিদ এম.এসসি’র মৃত্যুবার্ষিকী পালিত

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট শিক্ষাবিদ, দানবীর,আব্দুল হামিদ শিক্ষা কমপ্লেক্সর এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ এম.এসসি ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়ছে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আব্দুল হামিদ শিক্ষা কমপ্লেক্সর সংলগ্ন কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সংগঠন।

পুষ্পমাল্য অর্পণ করেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ও লাল সবুজ চেতনা সংসদ এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্প স্তবক অর্পন করেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো. মিজানুর রহমান মোল্লা, লাল সবুজ চেতনা সংসদের সভাপতি কাজী শামিম হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেম রুস্তম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, মোঃ খোরশেদ আলম, মোঃ সালা উদ্দিন, সুলতান আহমদ বাবু, মোঃ কামাল হোসেন’সহ প্রমুখ।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.খায়রুল বাকের বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, দানবীর, আব্দুল হামিদ শিক্ষা কমপ্লেক্সর এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ এম.এসসি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে তার আদর্শ বাস্তবায়িত করতে হবে। উনার মত মহান পুরুষের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বারক নয় এক সময় তার নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার মধ্যে সেই আশা লালন করে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT