1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নরসিংদী থেকে পালিয়ে শাকিবকে দেখতে আসলো কিশোরী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৬৬ বার

নিজস্ব প্রতিবেদক : এবার যখন শাকিব-বুবলীকে নিয়ে ঢালিউডের মিডিয়া পাড়ায় গরম হাওয়া বইছে ঠিক তখনই জানা গেল ১৩ বছরের এক কান্নারত কিশোরীর কথা। একটিবার শাকিব খানের সঙ্গে দেখা করার জন্য নরসিংদী থেকে পালিয়ে এসেছে এই কিশোরী। মধ্যরাতে কান্নারত অবস্থায় শাকিবের বাড়ির নিচে ঘণ্টার পর ঘণ্টা প্রহর গুনে যাচ্ছে সেই কিশোরী।

এদিকে নরসিংদী থেকে পালিয়ে আসা সেই কিশোরীর ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের কাছে। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে ওই কিশোরীর উত্তর ছিল, টিভিতে শাকিব খানের বর্তমান নিউজ দেখে বাসায় না জানিয়েই ছুটে চলে এসেছেন তিনি।

এদিকে ভাইরাল হওয়া ১৮ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে ওই কিশোরী প্রথমে জানায়, শুধু একনজর দেখার জন্যই নাকি শাকিবের সঙ্গে দেখা করতে এসেছে। শাকিবের গুলশানের বাড়িতে দাঁড়িয়ে থাকা ওই মেয়ে কোনো ভাবেই শাকিবের সঙ্গে দেখা না করে যাবে না। ১৩ বছর বয়সী সেই কিশোরীর নাম খাদিজা।

ওই ভিডিওতে খাদিজাকে মায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায়। শাকিবকে নকল করে করা টিকটক ভিডিও খাদিজার ভাইরাল হয়েছে মায়ের সঙ্গে কথোপকথনে তাও স্পষ্ট হয়ে ওঠে ভিডিওটিতে। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরী খাদিজা শাকিবকে অনুরোধ করে তার কাছে আসার জন্য।

ভবিষ্যতে নায়িকা ও অভিনয় করতে চাওয়া এই কিশোরী খাদিজা শাকিব খানের বড় ভক্ত। এদিকে মধ্যরাতে ১৩ বছরের কিশোরী মেয়ে খাদিজা রাস্তায় কতটা নিরাপদ এ বিষয়ে শাকিবের বাড়ির গার্ডের সঙ্গে কথা বলা হলে গার্ড জানান, কোনো ভাবেই শাকিবের সঙ্গে দেখা করার নিয়ম নেই। বরং নিরাপত্তার জন্য পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা করা যেতে পারে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT