1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড়

শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার সুরাইয়া বেগমের বিরুদ্ধে বেআইনি ভাবে গাছ কর্তনসহ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার ( ২৫ এপ্রিল) যোশর ইউনিয়ন এর কাজিয়ারা ( শ্রীরামপুর) গ্রামের কৃষক বাচ্চু মিয়া, বিল্লাল মিয়া ও রুপ মিয়া এই অভিযোগ করেন। সরজমিনে গিয়ে দেখা উক্ত তিন কৃষকের ২৫ শতাংশ করে মোট ৭৫ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে মাটিতে ফেলা আছে। এর মধ্যে লটকন, একাশি সাদা ও কালো, মেহগনি, লেবু, কলাগাছ ইত্যাদি। কর্তনকৃত গাছের সংখ্যা প্রায় দুইশতাধিক।

কৃষক বাচ্চু মিয়া জানান, আমাদের পৈতৃক সম্পত্তি শতবছর ধরে ভোগ দখলে আছি। কিন্তু হটাৎ করে সাবেক মহিলা মেম্বার সুরাইয়া বেগম সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার জমির গাছ পালা কেটে ফেলে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। সে কিভাবে এই জমি দাবি তা আমার জানা নেই। আমরা জমিতে আসার জন্য নিষেধ করলে আমাদের মারধোর করে, মেরে ফেলার হুমকি দেয়।

কৃষক বিল্লাল মিয়া বলেন, আমার বাপদাদার সম্পত্তি আমি আবাদ করে আসছি। এখন এই সন্ত্রাসী মহিলা মেম্বার সুরাইয়া তার মেয়ের জামাই সন্ত্রাসী শুভ দলবল নিয়ে জমির গাছপালা কেটে ফেলে এবং জোরপূর্বক জমি দখল করতে চায়। আমরা নিরিহ মানুষ তাই এই অত্যাচার করছে।

কৃষক রুপ মিয়া বলেন, আমি ক্রয় সূত্রে এই জমির মালিক। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি এই অত্যাচারী মহিলার বিচার চাই।

এব্যাপারে স্থানীয় মেম্বার সাজাহান মোল্লা বলেন, সাবেক মহিলা মেম্বার সুরাইয়া বেগমের অত্যাচারে তারা অতিষ্ঠ। এই সুরাইয়া বেগম ও তার মেয়ের জামাই শুভ দলবল নিয়ে তাদের গাছপালা একাধিকবার কেটে ফেলেছে। তিনি এই জমি ক্রয় করেছেন বলে দাবি করেন। কিন্তু কিভাবে ক্রয় করেছেন, কার কাছ থেকে ক্রয় করেছেন তা নিয়ে বসার জন্য বললে তিনি বসেন না। সাবেক মেম্বার তোফাজ্জল হোসেন একই কথা বলেন এবং সুরাইয়ার বিচার দাবি করেন।

এব্যাপারে সুরাইয়া বেগম বলেন, আমি দুই বছর আগে মৌজের নেছার কাছ থেকে ওয়ারিশ সূত্রে ২৪ শতাংশ জমি ক্রয় করেছি। এখন দখল নিতে পারিনা। তারা দখল ছাড়ে না। সেজন্য গাছ কেটেছি। মৌজের নেছা কে জানতে সুরাইয়া বলেন তিনি ওদের আত্মীয়। তবে আটমাস আগে মারা গেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT