1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২), মৃত রেফায়েত উল্লাহ’র ছেলে বোরহান মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে সোহেল ভূইয়া (২৪), ঘোড়াশাল খালিসারটেক গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার একডালা গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে বাসির মিয়া (২৫)।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের কাছ থেকে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একদল চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পলাশ থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT