1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

বেলাবতে রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক শাহিনুর আক্তার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের মেয়ে শাহিনুর আক্তার এবার পেলেন ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অসাধারণ অর্জনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বেলাবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলাবো উপজেলায় আনুষ্ঠানিক ভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

হানিয়া বাইদের এক সাধারণ পরিবারের সন্তান শাহিনুর। বাবা মোঃ হোসেন আলী এবং মা সাহেরা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি মেজো । রাজার বাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভৈরব শহীদুল্লাহ কায়সার কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন। পরবর্তীতে নরসিংদী সরকারি কলেজে ডিগ্রি এবং মাস্টার্স পাশ করেন।

শুধু শিক্ষা নয়,কর্মক্ষেত্রে ও উজ্জ্বল তার পথচলা। ২০২০ সালে সাংবাদিকতা শুরু করেন এবং পাশাপাশি বিভিন্ন প্রকল্পে চাকরি করেন, যেমন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, বয়স্ক মহিলাদের শিক্ষা প্রদান, কিন্ডারগার্ডেন ও চাকরি করেছেন তিনি। বর্তমানে সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেছেন তিনি।

এসবের পাশাপাশি শাহিনুর আক্তার জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে। বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক তিনি। মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে থাকেন, যেমন নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং ইত্যাদি।

শাহিনুর আক্তার বলেন, এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার অভিভাবক, শিক্ষক, কলেজ, পরিবার এবং আমার জন্মভূমি হানিয়া বাইদের মানুষের অবদানেই আজকের আমি। আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে শুধু যোগ্য নয়, দায়িত্ববানও করে তোলে। আমি বিশেষ করে আমি আমার মা ও ভাইদের প্রতি কৃতজ্ঞ আজকে এপর্যায়ে এসেছি উনার জন্যই।

তিনি আরও বলেন, নারী মানেই সক্ষম, নারী মানেই শক্তি। সুযোগ এবং সহায়ক পরিবেশ পেলে মেয়েরা শুধু নিজেদের নয়, সমাজকেও পরিবর্তন করতে পারে।

শাহিনুর আক্তার এই অর্জনে পরিবার, সহকর্মী ও এলাকার মানুষের মাঝে আনন্দ ও গর্বের ছাপ স্পষ্ট। অনেকেরই মন্তব্য তিনি শুধু একজন সাংবাদিক নন, আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT