1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

মনোহরদীতে নামাজ পড়তে বের হয়ে মোটরসাইকেল ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল ধাক্কায় মোস্তফা জোয়ারদার (৫৫) মারা গেছেন। আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত ডাক্তার।

নিহত মোস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সল্লাবাইদের বাসিন্দা এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পূর্বাচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য নিজের বাসা থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর থাকায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, লাশ বর্তমানে ঢাকা মেডিকেলে আছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT