1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চাই: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের মেহেরপাড়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মানবিক আবহে ভরপুর এই আয়োজনটি স্থানীয়দের মাঝে সাড়া ফেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য প্রতীক। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই।”
তিনি আরও বলেন, “মানুষের দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল উদ্দেশ্য। আজকের এই আয়োজন মানবিকতারই একটি উজ্জ্বল উদাহরণ।”

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান, সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন (ভিপি মনির)। তার উদ্যোগে প্রায় এক হাজারেরও বেশি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়, যা স্থানীয় মানুষের মধ্যে প্রশংসার জন্ম দেয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় একটি মানবিক, শান্তিপূর্ণ ও স্মরণীয় সামাজিক সমাবেশে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT