
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন ” এই স্লোগানে নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার উদ্দ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ড রায়পুরা রোডে বেলাব মহিলা পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের বেলাব উপজেলা সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন,লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর’সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারী ও শিশু কন্যা নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে প্রতিবছর ২৫ নভেম্বর- ১০ ডিসেম্ব পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে।বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্র ও বেলাব সাংগঠনিক জেলা শাখা ও পক্ষকাল ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধ, নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।