1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে ভূমিকম্পে মাটির ঘর ভেঙে এক বৃদ্ধের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘর ভেঙে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজম আলী ওই গ্রামের মৃত বাছর আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, আজ সকালে নিজের মাটির ঘরে অবস্থান করেছিলেন মালিতা পশ্চিম পাড়া গ্রমের কাজম আলী। পরে সকাল ১০টা ৩৮ মিনিটের ভয়াবহ ভূমিকম্প হলে মাটির ঘর ভেঙে যায়। এতে ঘরের দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় কাজম আলী। পরে তাকে উদ্ধার করে স্বজনরা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কাজম আলীকে দ্রুত নরসিংদীর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘর ভেঙে কাজম আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT