1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

বেলাবর বটেশ্বর বাজারে ধনিয়া পাতার জমজমাট হাট, দিনে বিক্রি হয় ৫ থেকে ৭ লাখ টাকা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সকাল ১১ টা থেকে শুরু।সড়কের পাশে বটগাছের নিচে বিভিন্ন স্থানে বিলাতি ধনে পাতার স্তূপ। সারি সারি দাঁড়িয়ে আছে ধনের পাতার বস্তা নিয়ে কৃষকরা। বাতাসে বিলাতী ধনে পাতার ঘ্রাণ।

বাংলাদেশের সবচেয়ে বড় বিলাতি ধনে পাতার বাজার নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাবো ইউনিয়নের বটেশ্বর বাজারেই বসে। এই বাজারটি বিলাতি ধনে পাতার জন্য সুপরিচিত।

শনিবার, সোমবার ও বুধবার এ বাজারের হাটবার হলেও প্রতিদিনই এ বাজারে বিলাতি ধনে পাতা বিক্রি হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিলাতি ধনে পাতা কেনার জন্য পাইকারি ক্রেতারা আসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেলাব উপজেলায় প্রচুর পরিমানের বিলাতি ধনে পাতা হয়। পার্শ্ববর্তী শিবপুর, মনোহরদী এলাকায় প্রচুর পরিমানের বিলাতি ধনে পাতা উৎপাদন হয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আকার, এবং স্বাদের জন্য এ অঞ্চলের বিলাতি ধনে পাতা জনপ্রিয়তা রয়েছে। আর এ সকল এলাকার বিলাতি ধনে পাতার বিক্রয়কেন্দ্র হলো বটেশ্বর বাজার।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ক্রেতারা কৃষকের কাছ থেকে কিনে থাকেন বিলাতি ধনে পাতা।ক্রেতারা কিনে ট্রাক ভর্তি করে নিয়ে চলেন রাজধানী’সহ দেশের বিভিন্ন প্রান্তে।

হবিগঞ্জ থেকে আসা বিক্রেতা বোরহান উদ্দিন জানান, প্রতিদিন আমি হবিগঞ্জ থেকে পিক-আপ নিয়ে এই বাজারে পাতা কিনতে আসি। এক থেকে দেড় লক্ষ টাকার বিলাতি ধনে পাতা কিনে থাকি। এইখান থেকে কিনে নিয়ে হবিগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি।প্রতি কেজি বিলাতি ধনে পাতা ১০০ থেকে শুরু করে ১৫০ টাকা পযন্ত কিনে থাকি।

স্থানীয় ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, এ বাজারে প্রতিদিন থেকে পাতা বেচাকেনা শুরু হয়। এখান থেকে পাতা কিনে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে পাতা বিক্রি করে থাকি। এ বাজারে কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা পাতা কিনে শান্তি পায়, কারণ এ বাজারে কোন খাজনা দিতে হয় না। দৈনিক ৫ থেকে ৭ লক্ষ টাকার পাতা বেচা কেনা হয়।

কৃষক সাহাজ উদ্দিন বলেন, আমি ৮ থেকে ১০ শতাংশ জমিতে বিলাতি ধনে পাতা করেছি। আমার খরচ হইছে ১৫ থেকে ২০ হাজার টাকা আর বিক্রি করেছি ৮০ থেকে ৯০ হাজার টাকা। বেকার যে যুবকরা আছে এই বিলাতি ধনে পাতা চাষ করে বেকারত্ব দূর করতে পারে।

বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী বলেন, বেলাব উপজেলায় ৫৫ হেক্টর জমিতে বিলাতি ধনেপাতা চাষ করা হয়। বিলাতি ধনে পাতাটা হয় অনাবাদি জমিতে। এটাও আবাদের আওতায় আসতেছে। আমাদের যেসব অনবাদি জমিতে আমাদের উপজেলায় বিশেষ করে ফলবাগান। যেটাই সারা বছর একটা ফসল থাকে সেখানে বিলাতি ধনেপাতা চাষ করার মাধ্যমে দুইটা ফসল উৎপাদন করা যায়। ১ বিঘা জমি থেকে কমপক্ষে ৩ থেকে ৪ লক্ষ টাকা বিক্রি করা যায়। কৃষকদের আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT